Thursday, May 13, 2021

Osama bin Solaiman

ইদ বয়ে আনুক অনাবিল সান্তি

Thursday, April 23, 2020

রাসুল সাঃ এর নামে যে জনপ্রিয় মিথ্যাচার আমরা সোশ্যাল মিডিয়া তে করে থাকি ।। ওসামা বিন সোলাইমান





রাসুল সাঃ এর নামে জনপ্রিয় মিথ্যাচার আমরা সোশ্যাল মিডিয়া তে করে থাকি এবং জান্নাতের বদলে জাহান্নাম ক্রয়...
ফেইসবুকের একটি জনপ্রিয় হাদিস ১১মাস চলে মেসেঞ্জারে, অথচ তার কোন ভিত্তিই নেই,
সেই ফেসবুক আইডি খোলার পর থেকে হাদিস টার এডিট করা পিক,টেক্সট,ভয়েস মনে হয় শত শত বার পেয়েছি,এই হাদিস টা রমজান মাস বাদে বাকি সারা বছর চলে,যাইহোক তেমন মাথা ঘামাইনি হাদিস বলেই ধরে নিছিলাম, তো একদিন দেখি এমন কিছু শুভাকাঙ্ক্ষী এই হাদিস টা দিচ্ছে যা দেখে খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাস করলাম... এটা কোন হাদিস? সবার একটাই উত্তর, একজন আমাকে দিয়েছে তাই দিলাম।
এই হাদিসের নামে মিথ্যাচার টা এরকম ""খুশির সংবাদ আগামী ১৮/০৫/২০১৯ ইং মাহে রমজান💥💥💥 হযরত মুহাম্নাদ (সা:) বলেছেন, যে ব্যক্তি রমজানের খবর প্রথম কাউকে দিবে তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে"""
আসলে এই হাদিস টা কি? কই থেকে এর উৎপত্তি?
আমরা না জেনেই সবাইকে এই জালিয়াতি ছড়াচ্ছি, অথচ হাদিসে আসছে
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন সাঃ বলেছেনঃ কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে (সত্যতা যাচাই না করে) তা-ই বলে বেড়ায়।সহীহ : মুসলিম ৫, ইবনু আবী শায়বাহ্ ২৫৬১৭
তাহলে আমরা কিভাবে যাচাই না করে একটা জালিয়াতি ছড়াচ্ছি?
রাসুল সাঃ আরও বলেন,
“আমি যা বলিনি সেই কথা যে আমার নামে বলবে তার আবাস্থল হবে জাহান্নাম। ”(বুখারী আস-সহীহ১/৫২)
আর আমরা? আল্লাহর নবীর নামে মিথ্যা অপবাদ দিচ্ছি(নাউজুবিল্লাহ)­ এই জাল হাদিস প্রচারের জন্য কি আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে না? আল্লাহর নবির নামে মিথ্যা অপবাদের জন্য কি আমাদের বিচারের সম্মুখিন হওয়া লাগবে না ?
রাসুলুল্লাহ সা: বলেছেন, যে ব্যক্তি অামার বিরুদ্ধে ইচ্ছাকৃত মিথ্যাচার করলো, সে যেন পরকালে জাহান্নামকেই তার ঠিকানা বানিয়ে নিলো।
(অাবু দাউদ শরীফ, হাদীস নং-৩৬৫১, ইবনে মাজাহ শরীফ, হাদীস নং-৩০, তিরমিযী শরীফ, হাদীস নং-২৬৬১, নাসায়ী শরীফ, হাদীস নং-৫৯১৫, বুখারী শরীফ, হাদীস নং-১০৬, মুসলিম শরীফ, হাদীস নং-৪)। আমরা হাদিস টা সবাইকে দিচ্ছি জান্নাতে যাবার আশায়, অথচ যা করছি এটার জন্য জান্নাতে যাবার কোন হাদিস নেই কিন্তু মিথ্যাচারের জন্য জাহান্নামে যাবার হাদিস আছে।আমরা হয়তো অনেকেই এই ভুল টা করে ফেলেছি তাই মহান আল্লাহর কাছে মাফ চাওয়া, আগামীতে যাচাই না করে এমন কাজ না করা, এবং এই বিষয়ে সবাইকে সতর্ক করা, মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইসলামের পথে রাখুন, শিরক ও বিদাআতমুক্ত ইখলাসের সহিত আমল করার তাওফিক দান করুন, আমিন


ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, জাঝাকাল্লাহ খাইরান
Osama Bin Solaiman

 যেকোনো বিষয়ে যোগাযোগ করতেঃ osamabinsolaiman@mail.com 

Sunday, December 22, 2019

বিসমিল্লাহির রহমানির রহিম

পরম করুনাময় সেই আল্লাহর নামে শুরু করছি যিনি আসমান এবং জমিনের সকল বিষয়ের উপর ক্ষমতাবান...
একজন প্রকৃত ইমানদার কোন বিপদে পরলে কাছেই সাহায্য চাইবে... নতুন পথের নতুন যাত্রা শুরু।। আল্লাহ যেন আমাকে ইসলামের পথে কবুল করে নেন... মৃত্যুর আগ প্রযন্ত দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন... আপনাদের সবার কাছে আমি দোয়া চাই